বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

শিনোজাদার সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আফগানিস্তান আগে ব্যাট করে বাংলাদেশকে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে। টস জিতে ব্যাটিং নেয়া আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ফাইসাল শিনোজাদার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে।

এদিন সাদ ইসলামের করা চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় আফগানরা। খালিদ আহমদজাইয়ের (১৩ বলে ৪) বিদায়ের সময় আফগানদের সংগ্রহ ছিল ১৬ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ওসমান সাদাত ও ফাইসাল শিনোজাদা ৬৬ রান যোগ করেন। ৫০ বলে ৩৪ রান করা সাদাতকে বোল্ড করে জুটি ভাঙেন সাইমুন বশির।
 
সাদাতের বিদায়ের পরও বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন শিনোজাদা। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন উজাইরউল্লাহ নিয়াজাই। ৯৩ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি পূর্ণ করেন শিনোজাদা। সেঞ্চুরি করে অবশ্য বেশিক্ষণ টেকেননি শিনোজাদা। ইকবাল হোসেন ইমনের বলে আউট হওয়ার আগে ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন তিনি।

আফগানদের রান ২০০ ছোঁয়ার আগে অধিনায়ক মাহবুব খানকে বোল্ড করেন শাহরিয়ার আহমেদ। ১৯ বলে ১৩ রান করেন আফগান অধিনায়ক। এক ওভার পরে এসে উজাইরউল্লাহকেও বিদায় করেন তিনি।  ৫৫ বলে ১ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন উজাইর।
 
খাতির স্ট্যানিকজাইকে ১১ রানে ইমন এবং রুহুল্লাহ আরবকে রিজান হোসেন রানের খাতা খোলার আগে বিদায় করেন। কিন্তু আজিজুল্লাহ মিয়াখিলকে সঙ্গে নিয়ে শেষদিকে ঝড় তোলেন আব্দুল আজিজ। এই জুটি মাত্র ২৮ বলে ৫৮ রান যোগ করে। মিয়াখিল ৩৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ এবং আজিজ ১৬ বলে ৩ ছক্কায় ২৬ রান করেন।

বাংলাদেশের পক্ষে ৮ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন শাহরিয়ার। সমান উইকেট পেলেও ১০ ওভারের স্পেলে ৬৩ রান খরচ করেছেন ইমন। এছাড়া সাদ, সাইমুন, রিজান একটি করে উইকেট পেয়েছেন। 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit