মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সবুজ পাহাড়ে আধুনিক বিজ্ঞান শিক্ষা 

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের অনন্য সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির মাঝে ধীরে ধীরে উচ্চশিক্ষার এক অনন্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- আরএমএসটিইউ। নিজস্ব জমি, আধুনিক অবকাঠামো আর একাডেমিক অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি পাহাড়ে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখন সম্ভাবনার নতুন দিগন্তে। পরিবেশবান্ধব ক্যাম্পাসে উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছে আরএমএসটিইউ । আমাদের রাঙ্গামাটি প্রতিনিধি আলমগীর মানিকের পাঠানো ভিডিও ও তথ্য চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন—

 

প্যাকেজ
২০০১ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৫ সালে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেছিল আরএমএসটিইউ। সীমাবদ্ধতা পেছনে ফেলে এখন ৬৪ একর সবুজে ঘেরা স্থায়ী ক্যাম্পাসে এগিয়ে চলছে বিশ্ববিদ্যালয়টি । ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থেকে স্থায়ী ক্যাম্পাসে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। বর্তমানে রয়েছে দুটি অ্যাকাডেমিক ভবন, দুটি প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, আধুনিক প্রশাসনিক ভবন-১, ক্যাফেটেরিয়া, নিজস্ব পরিবহন ব্যবস্থা এবং দেশপ্রেমের চেতনা বহনকারী বিজয় স্মৃতিস্তম্ভ।
পাহাড়ের পরিবেশকে ক্ষতি না করে যেটুকু না করলে নয় শুধুমাত্র ততটুকু করেই ৪টি ভবন নির্মাণ কাজ চলছে বলে জানান প্রকল্প পরিচালক। দ্রুতই একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে বলেও জানান তিনি। সিংক –  আব্দুল গফুর,  রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক । কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি— মোট পাঁচটি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। অধ্যয়ন করছে প্রায় এক হাজার একশত শিক্ষার্থী। নতুন বিভাগ চালু হলে আরও বড় পরিসরে শিক্ষা কার্যক্রম চালানো যাবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।
সিংক – শিক্ষার্থী ১ ও ২
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেলে আরও পাঁচটি নতুন বিভাগ চালু হবে, যা একাডেমিক বিস্তারকে সমৃদ্ধ করবে বলে জানান উপাচার্য। সিংক – ভিসি, প্রফেসর ড. মো. আতিয়ার রহমান অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক সম্প্রসারণ আর শিক্ষার্থীবান্ধব পরিবেশ—সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রথম উচ্চশিক্ষার এই প্রাণকেন্দ্র নতুন উচ্চতায় পৌঁছানোর অপেক্ষায়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাহাড়ের বুকে উচ্চশিক্ষার আলোকবর্তিকা হয়ে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথে।

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit