শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ভারতকে আরও কঠোর জবাব দেয়া হবে, হুঁশিয়ারি আসিম মুনিরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনী প্রধান এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির প্রতিবেশী ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, ভবিষ্যৎ সংঘাতে পাকিস্তান ও তার প্রতিক্রিয়া সম্পর্কে কারও কোনও ভুল ধারণা থাকা উচিত নয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিম মুনির আরও বলেন, ‘পরবর্তীতে আরও দ্রুত এবং কঠোর জবাব দেবে পাকিস্তান।’ পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার যোগদানকে কেন্দ্র করে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে তিন বাহিনীর সমন্বিত ব্যবস্থার অধীনে আমাদের বহুমাত্রিক অপারেশন সক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক। প্রতিটি বাহিনী তাদের স্ব-স্ব অপারেশনাল স্বাতন্ত্র্য বজায় রাখবে, তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স সামরিক শাখাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করবে।’

আসিম মুনির বলেন, ‘একীভূত শীর্ষ কমান্ডের অধীনে তিন বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে।’ আফগানিস্তানের সঙ্গে চলমান টানাপড়েন নিয়ে আসিম মুনির বলেন, ‘তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেয়া হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। তবে আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেয়া হবে না।’

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit