রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

পতনের চেয়ে ৫ গুণ বেশি শেয়ারে দরবৃদ্ধি, বেড়েছে লেনদেনও

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ৫৩টির দর। অর্থাৎ দরপতনের তুলনায় আজ দরবৃদ্ধি হওয়ার সিকিউরিটিজের সংখ্যা ৫ দশমিক ৪২ গুণ বেশি। তবে বাজারে অপরিবর্তিত ছিল ৫১টি সিকিউরিটিজের দর। দরবৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৭টি, ‘বি’ ক্যাটাগরির ৬৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৬৩টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৩ পয়েন্টে উঠেছে।

ঢাকার এই বাজারে আজ লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল (রোববার) ২৬৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে ৯৭ কোটি টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ অধিকাংশ শেয়ার ও ইউনিটে দর বেড়েছে। এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির শেয়ারদর বেড়েছে, ৬২টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়া সত্ত্বেও সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫০ পয়েন্টে উঠেছে। সিএসইতে আজ ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ১৩ কোটি ৯৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit