বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আরও দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দাবি করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের খারকোভ ও দোনেৎস্কের দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাইডেড বোমা, ড্রোন ও কিনঝাল মিসাইল ছুঁড়েছে সেনারা। ধ্বংস করেছে ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো। দোনেৎস্কের দিমিত্রোভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে। অপরদিকে, গ্রিশিনো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ। প্রতিরক্ষা লাইনে লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা। 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, পোক্রোভোস্কে রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মিরনোরাদ থেকে পিছু হটেছে রুশ সেনারা। খারকিভের একটি বাধ ঘিরেও রুশ সেনারা আটকা পড়েছে বলে দাবি কিয়েভের। এদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এই চুক্তির ভিত্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবটিকে ধরা হচ্ছে, তাতে বড় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে মস্কো। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/৮ ডিসেম্বর ২০২৫/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit