বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

পানিতে ল্যুভর জাদুঘরের কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডাকাতির পর ল্যুভর জাদুঘরে এবার পানি পড়ে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। প্যারিসের বিশ্ববিখ্যাত এই জাদুঘরের মিশর বিভাগে গত নভেম্বরের শেষ সপ্তাহে পানি চুইয়ে পড়ার ঘটনায় প্রায় ৪০০ মূল্যবান নথি ও গবেষণা-সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) জাদুঘর কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে ল্যুভর জাদুঘর থেকে দিনদুপুরে ১০২ মিলিয়ন ডলারের ঐতিহাসিক গহনা লুট হয়। এতে সাত মিনিটের এই দুঃসাহসিক ডাকাতি জাদুঘরের পুরোনো অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।

ল্যুভরের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ফ্রান্সিস স্টেইনবক জানিয়েছেন, মিশরীয় পুরাকীর্তি বিভাগের লাইব্রেরির তিনটি কক্ষের মধ্যে একটিতে পানির পাইপ লিকেজ ঘটে। গত ২৬ নভেম্বর পানির লিকেজ ধরা পড়ে। ক্ষতিগ্রস্ত সামগ্রীগুলো গবেষকদের ব্যবহৃত ‘ইজিপ্টোলজি জার্নাল’ ও বিভিন্ন বৈজ্ঞানিক নথি, যেগুলোর বেশিরভাগই উনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিশ শতকের শুরুর সময়কার।

তিনি বলেন, এগুলো গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কোনোটি অদ্বিতীয় বা ঐতিহ্যবাহী নিদর্শনের অন্তর্ভুক্ত নয়।

ঘটনার সূত্রপাত জাদুঘরের উষ্ণায়ন ও বায়ু চলাচল ব্যবস্থার একটি ভাল্ব ভুলবশত খুলে যাওয়ায়। এর ফলে ‘মোলিয়ান উইং’–এর সিলিং দিয়ে পানি নেমে আসে, যেখানে এসব নথি সংরক্ষিত ছিল। বহুদিন ধরেই ব্যবস্থাটি নিষ্ক্রিয় ছিল এবং ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে পুরো ব্যবস্থা বদলে ফেলার পরিকল্পনা রয়েছে।

স্টেইনবক জানান, ক্ষতিগ্রস্ত নথি শুকানো হবে, পরে বিশেষজ্ঞ বই বাঁধাইকারীর কাছে পাঠিয়ে সংস্কার শেষ হলে আবার তাকেই ফেরত রাখা হবে। অক্টোবরে ফ্রান্সের পাবলিক অডিট বডি, যা কোর ডেস কম্পটেস নামে পরিচিত, দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে শিল্পকর্মের উপর অতিরিক্ত ব্যয়ের কারণে জাদুঘরের অবকাঠামোগত হালনাগাদ করতে অক্ষমতা আরও বেড়ে গেছে।

বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী যাওয়া জাদুঘর ল্যুভর। ২০২৪ সালে প্যারিসের এই জাদুঘরটি প্রায় ৮৭ লাখ দর্শনার্থীকে স্বাগত জানিয়েছিল, যাদের প্রায় ৬৯ শতাংশই বিদেশি।

সূত্র: রয়টার্স।

কিউএনবি/অনিমা/৮ ডিসেম্বর ২০২৫/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit