বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

ইসরায়েলে ফের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক :নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা কার্যক্রমের প্রতি অসন্তুষ্টি জানিয়ে বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। শনিবার স্থানীয় সময় রাতে রাজধানী তেলআবিবের হাবিমা স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। 

বিক্ষোভে গাজার যুদ্ধ ও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার শিকার পরিবারসহ শোকগ্রস্তরা উপস্থিত ছিলেন। তারা হামাসের হামলা নিয়ে তদন্তের জন্য রাষ্ট্রীয় কমিশনের দাবি জানান। যা ওই হামলার আগে সরকারের ব্যর্থতা খতিয়ে দেখবে। বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি স্বতন্ত্র গোষ্ঠীর সদস্যরাও ছিলেন। 

তাদের অভিযোগ, সরকার বিচারের নানা পদক্ষেপ নিয়ে জবাবদিহি এড়াতে চাইছে। নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটির সদস্য বাছাই ও বিচারব্যবস্থা দুর্বল করার বিভিন্ন প্রচেষ্টা দেখা গেছে।

এদিকে, দেশটির ডানপন্থী রাজনৈতিক মতাদর্শের সদস্যদের একটি অংশ বিগিন-কাপলান ইন্টারচেঞ্জ থেকে হাবিমা স্কোয়ারের উদ্দেশ্যে মিছিল শুরু করলে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিক্ষোভকারীরা আবারও মঞ্চে ফিরে গিয়ে কার্যক্রম চালিয়ে যান।

হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এতে অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/৭ ডিসেম্বর ২০২৫/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit