শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ইবোলার ঝুঁকি নিয়ে সতর্ক সৌদি আরব, ৩ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

গতির সঙ্গে আপস করবেন না উমরান মালিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

নিউজ ডেক্স : ভারতের তারকা পেসার উমরান মালিক দীর্ঘ চোট-ঝামেলার পর আবারও মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিটনেস ও ফর্ম ফিরে পেলেও নিজের সবচেয়ে বড় অস্ত্র গতি নিয়ে কোনো ছাড় দেবেন না। তার কথায়, দ্রুতগতির বলই তার পরিচয় এবং সেটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে জম্মু ও কাশ্মীর দলের হয়ে খেলার ফাঁকে কলকাতায় এক সাক্ষাৎকারে উমরান বলেন, ‘প্রতিটি ফাস্ট বোলার জানে যে চোট-আঘাত ক্যারিয়ারের অংশ। কিন্তু গতি আমার স্বভাবসুলভ শক্তি। এটা নিয়ে আমি আপস করতে পারি না। গতি আমার পরিচয়, সেটাই ধরে রাখতে চাই।’

উমরান আরো বলেন, ‘১৫০ কিমি গতিতে বল করা হঠাৎ সম্ভব নয়, ধীরে ধীরে সেই পর্যায়ে যেতে হয়। আমি কাউকে গতি দেখাতে চাই না, আমি উইকেট দেখাতে চাই। তবে দশ বছর পরেও যেন ১৫০ থেকে ১৪০-এ নামি, ১৫০ থেকে ১৩০-এ নয়, এই লক্ষ্য নিয়ে এগোই।’উমরান ২০২৪ সালের মার্চে আইপিএলে শেষ খেলেছিলেন। ২০২৫ সালে কেকেআরে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি হিপ ইনজুরির কারণে। এনসিএতে পুনর্বাসন পর্ব তাকে নিজের শরীর সম্পর্কে আরো সচেতন করেছে। তিনি জানান, ‘এনসিএ-তে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পর বুঝেছি শরীর কীভাবে কাজ করে।

কোন বিষয় ঠিকমতো ম্যানেজ করতে হবে, কীভাবে চোট এড়াতে হবে, এসব এখন অনেক পরিষ্কার।’ কেকেআর এবার একাধিক বড় নাম ছেড়ে দিলেও উমরান মালিককে রেখে দিয়েছে আইপিএল ২০২৬-এর জন্য। এ বিষয়ে তিনি বলেন, ‘আইপিএলে থাকা কঠিন কিছু নয়। কিন্তু আমি শুধু অংশ নিতে চাই না, প্রতিটি ম্যাচ খেলতে চাই, উইকেট নিতে চাই। টাকা আমার জন্য মুখ্য নয়। যদি দলের জন্য অবদানই রাখতে না পারি, তাহলে আমার মূল্য কোথায়?’

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit