শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন, যা বললেন ব্রাজিল কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগের ৩ বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের নিউক্লিয়াস ছিলেন নেইমার। তবে এবার পরিস্থিতিটা বেশ আলাদা। ২০২৩ সালের পর চোটের কারণে আর ব্রাজিল দলে খেলা হয়নি তার। ২০২৬ বিশ্বকাপের আগে তাই প্রশ্ন উঠছে, নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন? এই প্রশ্নের জবাবটা দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি যা জানিয়েছেন, তাতে নেইমারের খানিকটা অস্বস্তিই হওয়ার কথা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার এখন আর অটো চয়েস নন। বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে কোন খেলোয়াড়ের নাম বা সুনামের চেয়ে ফর্মই গুরুত্ব পাবে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানালেন,

নেইমার দলে থাকবেন কি না, তা নির্ভর করবে তার পারফরমেন্সের ওপর। আনচেলত্তি বলেন, ‘যদি আমরা নেইমারের কথা বলি, তাহলে অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। ব্রাজিল হতে পারে নেইমারকে নিয়ে কিংবা নেইমারকে বাদ দিয়েও। আমরা চূড়ান্ত দল দেব মার্চের ফিফা সূচির পর।’তিনি আরও বলেন, এখনই নেইমারকে কেন্দ্র করে আলোচনা শুরু করার সময় নয়। বিশ্বকাপ হবে জুনে। তিনি দল ঠিক করবেন মে মাসে। তার ভাষায়, ‘আমি পরিষ্কার করে বলতে চাই আমরা এখন ডিসেম্বর মাসে আছি। বিশ্বকাপ হবে জুনে। আমি দল ঠিক করব মে মাসে।

যদি নেইমার দলে থাকার যোগ্যতা দেখাতে পারে, যদি সে ভালো থাকে এবং অন্যদের চেয়ে ভালো হয়, তাহলে সে খেলবে। এখানে আমার কারও প্রতি কোনো দেনা নেই।’দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলা এই তারকা শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটাও প্রশ্ন। তবুও আনচেলত্তি জানিয়ে দিলেন, ব্রাজিলের ফোকাস পুরো দলকে কেন্দ্র করে। তারা গ্রুপ সিতে খেলবে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে। সেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন তিনি।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit