বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
 দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

নরসিংদীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৩ Time View
নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত প্রাণতোষ ওই গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের একটি জুয়েলারি দোকানের মালিক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রাতের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাইরে আসতে বলেন। পরিবারের সন্দেহ হলে তারা বাড়ির ভেতরেই কথা বলার পরামর্শ দেন, কিন্তু দুর্বৃত্তরা কৌশলে তাকে বাড়ি থেকে সামান্য দূরের বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরই তারা প্রাণতোষের বুকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তর করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান জানান, নিহতকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। স্বজনরা গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিলেও ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাবে না। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, বাঁশগাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার ঘটনা সত্য। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত এবং কী কারণে হত্যা করা হয়েছে—তা তদন্তের পর জানা যাবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit