রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (২৬ জানুয়ারি) তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে এই পরিদর্শনে অংশ নেন। মার্কিন রাষ্ট্রদূতের এই সফরের মূল উপলক্ষ ছিল যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় ৬০ হাজার মেট্রিক টন উচ্চমানের গমের একটি চালানের আগমন উদযাপন। উল্লেখ্য, বাংলাদেশ তার বার্ষিক চাহিদার মাত্র ১৩ শতাংশ গম দেশে উৎপাদন করতে সক্ষম হওয়ায় আমদানির ওপর নির্ভর করতে হয়।

এই আমদানির প্রক্রিয়ায় ওয়াশিংটন, ওরেগন ও আইডাহো থেকে প্রায় ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন ‘সফট হোয়াইট’ জাতের গম এবং মনটানা ও নেব্রাস্কা থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন ‘হার্ড রেড উইন্টার’ জাতের গম সংগ্রহ করা হবে। খাদ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ মনোনীত ‘ইউ.এস. হুইট অ্যাসোসিয়েটস’ (ইউএসডব্লিউএ)-এর মধ্যে গত বছরের জুলাই মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় এই বাণিজ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন মার্কিন গম ক্রয় করবে। বর্তমানে আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্পের মাধ্যমে তিনটি চুক্তির অধীনে প্রায় ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ইতিমধ্যে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি গম বাংলাদেশে সরবরাহ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit