মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জয়পুরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের সবুজ নগর আলহেরা নূরানী মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়।

এ দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জুয়েল, তৌফিক এলাহীসহ জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য ইফতাদুল হক, রাসেল তালুকদার, আবু বক্কর সিদ্দিক বাবু, আবু সাঈদ সোহেল, মহিদুল ইসলাম খান রাজিব ও রেজহাত হোসেন রনি উপস্থিত ছিলেন।

এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং জয়পুরহাটে ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit