শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

যুদ্ধক্ষেত্রের অগ্রগতি দেখতে ফ্রন্টলাইন কমান্ড সেন্টারে পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের অগ্রগতি জানতে ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৩০ নভেম্বর) রাতে সম্মিলিত বাহিনীর একটি ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শন করেন তিনি। এ সময় দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ক্রাসনপারমেইস্ক শহর এবং খারকিভ অঞ্চলের ভোলচানস্ক শহর মুক্তির অগ্রগতি বিষয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শোনেন। প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। পেসকভ জানান,  এ সময় পুতিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ, ব্যাটলগ্রুপ সেন্টারের কমান্ডার সোলোদচুক এবং ব্যাটলগ্রুপ ইস্টের কমান্ডার আন্দ্রে ইভানায়েভ।

জেনারেল গেরাসিমভ প্রেসিডেন্টকে ডিপিআরের ক্রাসনপারমেইস্ক এবং খারকিভ অঞ্চলের ভোলচানস্ক শহর মুক্তির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। অন্যান্য এলাকাগুলোতে রুশ বাহিনীর চলমান আক্রমণাত্মক অভিযানে অর্জিত সাফল্যের বিবরণও তুলে ধরেন তিনি। এ ছাড়া ব্যাটলগ্রুপ সেন্টারের কমান্ডার ভ্যালেরি সোলোদচুক ইউক্রেনীয় একটি ব্যাটলগ্রুপকে লক্ষ্য করে পরিচালিত অভিযানের বর্তমান অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, দিমিত্রভ শহরের দক্ষিণাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। রাশিয়ার সামরিক অভিযান ও বিভিন্ন ফ্রন্টে অগ্রগতির বিষয়ে এই উচ্চপর্যায়ের ব্রিফিংকে চলমান সংঘাতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মূল্যায়ন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

 

কিউএনবি/মহন/০২ ডিসেম্বর ২০২৫/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit