রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরাসরি চুক্তিতে পাকিস্তানের অলরাউন্ডারকে কিনলো রাজশাহী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : তালাতের নাম বিপিএলের নিলামের ড্রাফটে ছিল না। তাকে দলে ভেড়ানোর ঘোষণা রাজশাহী ফেসবুকে জানিয়েছে। এক স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘ডাইনামিক অলরাউন্ডার হুসাইন তালাতকে রাজশাহী ওয়ারিয়র্স পরিবারে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। চলুন একসঙ্গে মৌসুমটাকে স্মরণীয় করে তুলি।’

তালাত পাকিস্তানের টি-টোয়েন্টি দলে যাওয়া-আসার মধ্যে আছেন। ২০১৮ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ২৩টি টি-২০ খেলেছেন তিনি, ওয়ানডে খেলেছেন ১০টি। দুই ফরম্যাটে ৬৫২ রান করেছেন, পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ৭টি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১২৫.১৯।

তালাতকে নিয়ে রাজশাহীতে বিদেশির সংখ্যা হলো ৪। নিলাম থেকে দল পেয়েছিলেন পেসার জাহানদাদ খান। তার পেছনে রাজশাহীর খরচ হয় ২০ হাজার ডলার। তাদের আরেক বিদেশি হলেন শ্রীলঙ্কার দুশান হেমন্ত। সব মিলিয়ে রাজশাহীর স্কোয়াডের আকার দাঁড়ালো ২০, সরাসরি চুক্তিতে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিমকে দলে নেয়ার পর নিলাম থেকে কেনে ১৩ জনকে।

রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড
স্থানীয়: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মন্ডল, জিশান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকি, শাকির এইচ শুভ্র, মুশফিকুর রহিম ও মোহাম্মদ রুবেল।

বিদেশি: সাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), দুশান হেমন্ত (শ্রীলঙ্কা), জাহানদাদ খান (পাকিস্তান) ও হুসাইন তালাত (পাকিস্তান)।

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit