শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারী সহিংসতার শাস্তি কঠোর করল ইতালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : নারী সহিংসতার শাস্তি কঠোর করল ইউরোপের দেশ ইতালি। দেশটির সংসদ নারী হত্যাকে (ফেমিসাইড) স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আইন অনুমোদন করেছে। আর এই অপরাধে শাস্তির বিধান করেছে যাবজ্জীবন কারাদণ্ড।

মঙ্গলবার নারী সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসে এই রায়ের পক্ষে ভোট অনুষ্ঠিত হয়। কেন্দ্র-ডান সরকার এবং কেন্দ্র-বাম বিরোধী দলের দ্বিপাক্ষিক সমর্থনে আইনটি পাস হয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সমর্থিত এই আইন লিঙ্গভিত্তিক অপরাধ যেমন- স্টকিং এবং রিভেঞ্জ পর্নের জন্য শাস্তি কঠোর করেছে। 

ইতালিতে ২০২৩ সালের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলিয়া চেচেটিন হত্যার মতো ঘটনা এবং সাম্প্রতিক সময়ে নারীদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির উত্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মেলোনি জানিয়েছেন, সহিংসতা প্রতিরোধ কেন্দ্রগুলোর তহবিল বৃদ্ধি, জরুরি হটলাইন এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি চালানো হয়েছে। তবে কেন্দ্র-বাম বিরোধীরা বলেছেন, নারীদের বিরুদ্ধে সহিংসতার মূল কারণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য এখনও সমাধান হয়নি।

ইতালির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ১০৬টি ফেমিসাইড ঘটেছে, যার মধ্যে ৬২টি ঘটেছে বর্তমান বা প্রাক্তন সঙ্গীর দ্বারা। এই আইন স্কুলে যৌন ও আবেগজনিত শিক্ষা সংক্রান্ত বিতর্কের সঙ্গে যুক্ত, যা এখনও বিতর্কিত। ইতালির সরকার এখন প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য যৌনশিক্ষা নিষিদ্ধ করেছে এবং উচ্চমাধ্যমিকের জন্য অভিভাবকের লিখিত অনুমতি বাধ্যতামূলক করেছে। সূত্র: বিবিসিসিএনএনআল-জাজিরাএপি

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৫,/সকাল ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit