বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

বোচাগঞ্জে ছাত্রদলের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক, সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ২৬ নভেম্বর রাত ৮টায় স্থানীয় ছোট চৌ-রাস্তা মোড়ে দলীয় অফিসে এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনের প্রার্থীর বিরুদ্ধে মিথ্য বানোয়াট ও বিভ্রান্তীমুলক কর্মকান্ড করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন।

উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মামুন ইসলাম। এসময় সেতাবগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রায়হান, যুগ্ন আহবায়ক মো. রাকিব হাসান,তুহিন রানাসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলেন, দিনাজপুরে গত ৩/১১/২০২৫ তারিখে গুলশানস্থ বিএনপির চেয়ারপারনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির মনোনয়ন প্রদান সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে ২৩৭ জনের নাম ঘোষণা করেন এবং বলেন সকলকে ঘোষিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করে বিজয় অর্জন করার নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় সংসদীয় আসন বাংলাদেশ-৭ দিনাজপুর-২ বিরল-বেচাগঞ্জ বিএনপির এমপি প্রার্থী হিসেবে আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নাম ঘোষণা করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে উপেক্ষা করে বিরল বিএনপির সহ সভাপতি মো. হামিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে কিছু বহিরাগত লোকজন দিয়ে বিএনপি ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

এসব হটকারী হীন কর্মকান্ডের অন্তরালে কারা ছিলেন তা অনেকটা দিবালোকের মত স্পষ্ট। আমরা এহেন যড়যন্ত্রের তীব নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিরল-বোচাগঞ্জ দিনাজপুর-২ আসনে আসন্ন ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পক্ষে ঐক্যবদ্ধ আছি।

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১১:৪০‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit