শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদে দুর্গাপুরে প্রচারাভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিশ্বব্যাপী প্রতিবছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান শুরু হয়। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরেও নানা আয়োজনে এ ক্যাম্পেইন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বিরিশিরি ওয়াইডব্লিউসিএ এর আয়োজনে এ ক্যাম্পেইন পালিত হয়।

”সবার মাঝে ঐক্য গড়ি – নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়াইডব্লিউসিএ বিভিন্ন কর্মসুচীর অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী-নির্যাতন প্রচারাভিযান, লিফলেট বিতরণ সহ কমিউনিটি পর্যায়ে কিশোর-কিশোরীদের সমন্বয়ে পৌরশহরের বিভিন্ন এলাকায় ভ্যান ক্যাম্পেইন শুরু করেছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই ক্যাম্পেইন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ক্যাম্পেইন শেষে বক্তব্য রাখেন, ওয়াইডব্লিউসিএ এর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, প্রগ্রাম অফিসার শারদী মৌরশী ঘাগ্রা, অর্গানাইর ডেনি কসবিয়া দিও, যুব সদস্য প্রকৃতি মান্দা, মেনোলীকা থিগীদি, তানজিয়া নাসরিন মীম প্রমুখ।

বক্তার বলেন, নানা প্রেক্ষাপটে দিন দিনই বাড়ছে নারীর প্রতি নির্যাতনের মাত্রা। পরিবার, সমাজসহ কোনো স্থরেই রেহাই পাচ্ছেন না তারা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।

১৯৬০ সালের ২৫ নভেম্বর লাতিন আমেরিকার দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সংগত আন্দোলন করার জন্য প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল এই তিন বোনকে হত্যা করা হয়। তারই স্মরণে দিবসটির উদ্ভব।

১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit