বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সামরিক অভ্যুত্থানের পর গিনি-বিসাউয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থান হয়েছে। দেশটির ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। 

এই ঘটনার একদিন পর বৃহস্পতিবার এক জেনারেল হোর্তা এনতামকে পরবর্তী এক বছরের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনি শপথও নিয়েছেন।

দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুই শীর্ষ প্রার্থী নিজেদের বিজয়ী ঘোষণা করার পর ক্ষমতা দখল করে সেনাবাহিনীর একাংশ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। এনতামের শপথকালে ডজনখানেক ভারী অস্ত্রসজ্জিত সেনা মোতায়েন ছিল।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক কর্মকর্তাদের একাংশ দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয়। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেদের উচ্চ সামরিক কমান্ড হিসেবে পরিচয় দিয়েছে তারা। এর একদিন আগে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থীই পৃথকভাবে নিজেদের বিজয়ী দাবি করেন। টেলিভিশনে পাঠ করা সামরিক ঘোষণায় তারা অনির্দিষ্টকালের জন্য নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দেয়। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit