মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার হালের দর্শকপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারে বহু চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। সারা বছর শুটিং আর শোবিজ অঙ্গনের নানা কাজে ব্যস্ত সময় পার করলেও রমজান এলেই তার দৈনন্দিন জীবনে আসে পরিবর্তন। আর দশজন ধর্মপ্রাণ মুসলিমের মতো নুসরাত ফারিয়ারও রোজার মাস কাটে সংযম ও পবিত্রতার মধ্য দিয়ে।

রমজান মাস কীভাবে কাটে—এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।’ 

নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী জানান, এই মুহূর্তে একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে। তার ভাষায়, ‘বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকব কিনা তা এখনো নিশ্চিত নয়। তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।’সব মিলিয়ে পবিত্র এই মাসটাতে দৈনন্দিন ব্যস্ততাকে কিছুটা দূরেই ঠেলে দেন ফারিয়া।  এই সময়টায় পরিবার, ইবাদত, সংযম, পবিত্রতার মধ্য দিয়ে তিনি আত্মিক শান্তি খুঁজে পান। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit