মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৯ স্কিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পাহাড়ি এলাকায় তুষারধসে ৯ জন স্কিয়ার নিখোঁজ হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রচণ্ড ঝড়ের ফলেই সেখানে ভারি তুষারপাত হয়েছে। 

নেভাদা কাউন্টি শেরিফ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাহো অঞ্চলের ক্যাসেল পিক পাহাড়ে মঙ্গলবার সকালের শেষ ভাগে ১৫ জনের একটি অভিযান দল তুষারধসের কবলে পড়ে। ছয়জন স্কিয়ারকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন ধরনের আঘাত ছিল। উদ্ধার হওয়া ছয়জনের  দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া, ভারি তুষারপাত এবং আলো কমে আসার কারণে উদ্ধারকারীরা বাকি ৯ জনকে খুঁজতে কঠিন পরিস্থিতির মুখে পড়েন।

কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিল, অভিযানে মোট ১৬ জন ছিলেন, পরে সেই সংখ্যা সংশোধন করে ১৫ জন নিশ্চিত করে। শেরিফের কার্যালয় থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীদের স্কিয়ারদের কাছে পৌঁছতে এবং নিরাপদ স্থানে সরিয়ে আনতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। ‘ট্রাকি ফায়ার’ তাদের ক্ষয় ক্ষতি নিরীক্ষণ করছে। আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে এ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।’

কর্মকর্তারা আরো জানিয়েছেন, উদ্ধারকাজে  মোট ৪৬ জন জরুরি সেবাকর্মী অংশ নেন। তাদের মধ্যে বোরিয়াল মাউন্টেন স্কি রিসোর্ট এবং তাহো ডোনারের অ্যাল্ডার ক্রিক অ্যাডভেঞ্চার সেন্টারের দক্ষ রেসকিউ স্কি দলও ছিল। তারা ছয়জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। 

প্রবল ঝড়ের কারণে সিয়েরা নেভাদা পর্বতমালায় কয়েক ফুট উচ্চতায় তুষারপাত হয়েছে। আবহাওয়াবিদরা ‘হোয়াইট-আউট’ পরিস্থিতির সতর্কতা জারি করেছেন। সেখানে তুষারপাতের কারণে সামনে কিছুই দেখা যায় না। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বুধবার পর্যন্ত তুষারধসের ঝুঁকি থাকতে পারে। 

স্থানীয় টিভি স্টেশন কেসিআরএকে শেরিফ কার্যালয়ের ক্যাপ্টেন রাসেল গ্রিন বলেন, ‘কর্তৃপক্ষ সাধারণত ব্যাককান্ট্রি স্কিয়িং নিরুৎসাহিত করে থাকে। মানুষ সবসময়ই ব্যাককান্ট্রি ব্যবহার করে। আমরা অবশ্যই তা নিরুৎসাহিত করি, তবে এটি অস্বাভাবিক নয়। যদিও এটি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত ছিল না।’

এদিকে কলোরাডো অ্যাভাল্যাঞ্চ ইনফরমেশন সেন্টার জানিয়েছে, চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তুষারধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এর আগে জানুয়ারিতে ক্যাসল পিকে একজন নিহতের ঘটনাও ঘটেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit