বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

হয়রানি শিকার সেই অভিনেত্রী, পাচ্ছেন অশ্লীল বার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

বিনোদন ডেক্স : কিছুদিন আগে এক সাক্ষাৎকার দিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হন মারাঠি ও হিন্দি সিনেমার পরিচিত মুখ গিরিজা ওক। পরনে নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ, কপালে ছোট্ট টিপ—সেই ছবি সোশ্যালে ছড়িয়েছে ঝড়ের গতিতে। কেউ কেউ তাকে ভারতের ‘সিডনি সুইনি’ বলছেন, তো কেউ বা ‘মনিকা বেলুচি’-এর সঙ্গে তুলনা করেছেন। রাতারাতি তিনি হয়ে ওঠেন জাতীয় ক্রাশ। তবে এই প্রশংসার পাশেই ঘটেছে এক অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা বিকৃত তার অশ্লীল ছবি ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন অনলাইনে পুরুষদের কাছ থেকে পাওয়া ভয়ংকর অভিজ্ঞতার কথা, যার মধ্যে ছিল তাঁর ‘রেট’ জিজ্ঞাসা করার মতো কুরুচিকর প্রশ্নও।

তিনি বলেন, ‘‘কেউ বলেছেন, ‘আমি আপনার জন্য সবকিছু করতে পারি, আমাকে একটা সুযোগ দিন।’ এমনকি কেউ আমার রেটও জানতে চেয়েছে, ‘এক ঘণ্টা সময় কাটানোর দাম কত?’ এই ধরনের অনেক মেসেজ আমি পেয়েছি। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, যে পুরুষেরা অনলাইনে তাকে এই ধরনের বার্তা দেন, তারা যদি বাস্তব জীবনে তার মুখোমুখি হন, তবে হয়তো মুখও তুলে তাকাবেন না। কিন্তু এই পর্দার আড়ালে থেকেই মানুষ যা খুশি তাই বলতে পারে। অথচ সামনে এলে তারা ভালোবাসার এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। ‘এটা একটা অদ্ভুত পরিস্থিতি। ভার্চুয়াল স্পেসকে আমরা কতটা গুরুত্ব দিয়ে দেখব, তা নিয়ে বড় বিতর্ক হতে পারে,’ বলেন গিরিজা।

ইন্টারঅ্যাকশন ও ভিউ পাচ্ছেন।  এতেই আপনার উদ্দেশ্য পূরণ হচ্ছে। আমরা সবাই জানি এই খেলাটা কিভাবে চলে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য লালানটপকে একটি সাক্ষাৎকার দেন গিরিজা। সাক্ষাৎকারটি প্রকাশের পরপরই তাকে নিয়ে চর্চা শুরু হয়। সাক্ষাৎকারে একের পর এক প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি কথা বলার ধরন, হাসি, চাহনি মুগ্ধ করেছে তরুণদের। সেই সঙ্গে গিরিজার সাজপোশাকও (নীল শাড়ি, কপালে টিপ) আলাদাভাবে নজর কেড়েছে। সাক্ষাৎকার দেওয়ার ছবিটিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, দুই দশকের ক্যারিয়ার গিরিজার। ‘তারে জমিন পার’, ‘জওয়ান’, ‘ইন্সপেক্টর জেনডে’–এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তবে তাকে নিয়ে কখনোই এতটা আলোচনা হয়নি। মারাঠি সিনেমার দর্শকের মধ্যে তিনি পরিচিত, তবে মারাঠি ইন্ডাস্ট্রির বাইরে তার খুব একটা পরিচিতি নেই। এবার পুরো ভারত তাকে চিনল। 

 

 

কিউএনবি /মহন/২৬ নভেম্বর ২০২৫/ সন্ধা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit