বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিক্ষকরা হচ্ছে যুগ পরিবর্তনের কারিগর–ফজলে হুদা বাবুল

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : শিক্ষকদের পেশা অন্য পেশার থেকে আলাদা বৈশিষ্ট্যের। শিক্ষকরা   হচ্ছে যুগ পরিবর্তনের কারিগর। মানুষের মস্তিষ্ক পরিবর্তন করার কারিগর। যে মানুষই হোকনা কেন, প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী তিনি শিক্ষককে দেখলে তার সামনে শিক্ষকের আর কাউকে বড় কিছু মনে করে না। এজন্য শিক্ষকদের কিছু জিনিস মেনে চলা উচিৎ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। 
শিক্ষার প্রসার ও গুনগত মান উন্নয়নে নওগাঁর মহাদেবপুরে শিক্ষক সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলার এমপিও ও নন এমপিও ভূক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা এর আয়োজন করেন। শনিবার দুপুরে উপজেলার সর্ববমঙ্গলা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তিনি আরও বলেন, যে দেশে একজন গাড়ির ডাইভারের বেতন হয় ৩০ হাজার টাকা আর একজন শিক্ষকের বেতন ১০ হাজার টাকা। সেই দেশ কখনও উন্নয়ন হবে না । আমি যদি নির্বাচিত হয় তবে হয়তো  একজন এমপি হবো।
শিক্ষকরা হচ্ছে যুগ পরিবর্তনের কারিগর–ফজলে হুদা বাবুল সামান্য এমপি হয়ে তাতে কি করতে পারব বলতে পারছি না। তবে এটুকু কথা দিচ্ছি এই দুই উপজেলায় শিক্ষক কোনদিন অপমানিত হবেনা। শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক নেতা উৎপাত করবে না।  কারন এক সময় আমিও শিক্ষকতা পেশায় ছিলাম। তাছাড়া রাজনীতিতে আসার আগে থেকেই আমি শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করেছি।
আমার শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার বেশ কিছু প্রতিষ্ঠানে আমি সেই সময় উপবৃত্তি চালু করেছিলাম। আমার বৃত্তি পেয়ে পড়াশুনা করে অনেকে এখন শিক্ষক হয়েছে। আর আমার নেতা তারেক রহমান ৩১ দফার মধ্যে প্রধান দফায় হলো শিক্ষার মান উন্নয়ন। অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষা অনুরাগী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও শিক্ষক প্রতিনিধিগন বক্তব্য প্রদান করেন।

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit