রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্লাবের বাজে ফর্ম কাটাতে চুক্তিতে সায় নেই ফার্নান্দেসের সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন ইসরায়েলের ‌‘হবু প্রধানমন্ত্রী’ ‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট? আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একাধিক উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেছেন। সোমবার ( ৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এসময় তিনি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করতে ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে জনদুর্ভোগ অনেকাংশে কমবে। তিনি- ধামোর, তোড়িয়া ও আলোয়াখোয়া ইউনিয়নের প্রায় সাড়ে আট কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ ফলক উম্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

যার চুক্তিমূল্য ৯ কোটি ৭৬ লক্ষ টাকা। অপরদিকে তোড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও তোড়িয়া হাটের নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। যার চুক্তিমূল্য ২ কোটি ৫৭ লক্ষ টাকা। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান প্রমুখ। স্থানীরা জানান, সড়ক উন্নয়ন হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit