মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শেষ মুহূর্তের গোলেই মরক্কোর স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে ব্রাজিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

ক্রীড়া ডেস্ক : কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৫–এ ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে গিয়েও থেমে গেল মরক্কোর অনূর্ধ্ব-১৭ দল। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ১–২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল আফ্রিকার দেশটি। টুর্নামেন্টের শুরুর দিকের ছন্দহীনতার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল মরক্কো। জাপানের কাছে ০–২ এবং পর্তুগালের কাছে ০–৬ ব্যবধানে হারের পর নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে রেকর্ডগড়া ১৬–০ গোলের জয়ে পুরো চিত্রটাই পাল্টে যায়। আত্মবিশ্বাস ফিরে পেয়ে দলটি দারুণ লড়াই করে নকআউটপর্বে। রাউন্ড অব ৩২–এ যুক্তরাষ্ট্রকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় ওঠে মরক্কো। এরপর মালিকে ৩–২ গোলে হারিয়ে প্রমাণ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে লড়াই করার মানসিকতা তাদের রয়েছে।

কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ১৬তম মিনিটে ডেলের গোল তাদের এগিয়ে দেয়। তবে পিছিয়ে থেকেও ভেঙে পড়েনি মরক্কো। বিরতির ঠিক আগে অর্জিত পেনাল্টি থেকে জিয়েদ বাহা গোল করে স্কোর ১–১ করে ফেললে নতুন আশা জাগিয়ে তোলেন অ্যাটলাস কাবদের শিবিরে। দ্বিতীয়ার্ধে মরক্কো দুর্দান্ত রক্ষণাত্মক খেলায় ব্রাজিলকে আটকে রাখে। ম্যাচটি টাইব্রেকারে যাওয়ার মতোই পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। কিন্তু অতিরিক্ত সময়ের ৯৫তম মিনিটে ডেলের দ্বিতীয় গোল মরক্কোর স্বপ্নভঙ্গ করে। সেই গোলেই সেমিফাইনালে উঠে যায় ব্রাজিল, আর প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় মরক্কোর।

 

কুইক নিউজ / মোহন / ২২ নভেম্বর ২০২৫ / সকাল ১০:৩৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit