শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় আইন শৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।

বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা. গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহম্মেদ বিশ্বাস, সাবেক নৌকমান্ড বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শাহাজাদপুর বিজিপি ক্যাম্প সুবেদার মাহবুবুর রহমান, আনসার ভিডিপির কর্মকর্তা ঈসরাফিল হোসেন ,ধুলিয়ানী ইউপি এস এম মমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ হবিবর রহমান হবি, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম।

এছাড়াও বৈসম্য বিরোধী উপজেলা ছাত্র নেতা রাশিদুল ইসলাম রিতম, কলেজের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি মাস্টার রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন, চৌগাছার বর্তমান অবস্থা অনেক ভাল, বাজারে চোরের উৎপাত বেড়েছে, ভালভাবে মনিটারিং করতে হবে, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধে ও উপজেলার আইন শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগীতা প্রয়োজন।

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit