বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

নিউইয়র্কে এলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় হামলার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দীর্ঘদিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে—সেই সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি এ অবস্থান নিয়েছেন।

মামদানি এমন সময় এই মন্তব্য করেন, যখন নিউইয়র্কের বিদায়ি মেয়র এরিক অ্যাডামস ইসরাইল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এনওয়াইসিভিত্তিক চ্যানেল এবিসি৭-এর সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে মামদানি বলেন, নিউইয়র্ক ‘আন্তর্জাতিক আইনের শহর’ এবং সেই আইনের প্রতি সম্মান জানাতে আইসিসির পরোয়ানা কার্যকর রাখতে হবে। 

তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালে জারি করা ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধকৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, ‘আমি বহুবার বলেছি-এ শহর আন্তর্জাতিক আইনের শহর। তার মানে আইনকে রক্ষা করা। সেই আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন-সবার জন্যই বহাল থাকবে।’

নির্বাচনে প্রচারের সময়ও মামদানি একই অবস্থান জানিয়েছিলেন। গত অক্টোবরে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আইনগত সুযোগ পেলে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন এবং নিউইয়র্ক এমন নীতি অনুসরণ করতে চায়। গ্রেফতারে কোনো নতুন আইন তৈরি করবেন কি না—এমন প্রশ্নে মামদানি বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো ‘নতুন নিয়ম বানানোর পথে’ হাঁটবেন না। বরং বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই সব সম্ভাবনা খুঁজে দেখবেন।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়; ফলে এই পরোয়ানা কার্যকর করা কতটা সম্ভব, তা নিয়ে আইনজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit