বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সালমানের বাড়িতে গুলি, সেই বিষ্ণোই গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : ভারতে প্রত্যর্পণের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে বহনকারী বিমান অবতরণের পরপরই তাকে গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, আনমোল বিষ্ণোইকে ১১ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয় আনমোল। বেশ কয়েকটি হাইপ্রোফাইলসহ ভারতে ৩১টি মামলার আসামি তিনি।

এর মধ্যে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। এছাড়াও, আলোচিত রাজনীতিবিদ ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডেও সম্পৃক্ততার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত বছরের এপ্রিলে বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। এই হামলার সঙ্গেও আনমোলের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। এরপর থেকেই আনমোলকে খুঁজছিল পুলিশ। ২০২২ সালে নেপাল হয়ে দুবাই ও কেনিয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান নেয় আনমোল বিষ্ণোই। ভারতের শীর্ষ সন্ত্রাসী ও বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই তিনি।

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ বিকাল ৪:১২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit