মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা

শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামীকাল শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামী শনিবারও। চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

এদিকে আগামীকালের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামীকালও। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৩.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩০.৯ ও ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit