বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দুই দশকের ধারাবাহিক সাফল্যের পথে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই ক্রিকেটার আজ স্পর্শ করলেন এক ঐতিহাসিক মাইলফলক।

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশফিক ৯৯ রানে অপরাজিত ছিলেন। আজ দিনের শুরুতেই শতক হাঁকিয়ে নিজের শততম টেস্ট ম্যাচ আরও রাঙিয়ে তুলেছেন মুশফিক।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। আর বাংলাদেশ ক্রিকেটে তিনিই প্রথম এই মাইলফলকে। এশিয়ায় মুশফিক ছাড়াও আরও ২৫ জন গড়েছেন এই রেকর্ড।

এর আগে, গতকাল বাংলাদেশ প্রথম দিনের দিনের খেলা শেষ করেছিল ২৯২ রানে ৪ উইকেট হারিয়ে। বড় সংগ্রহের শুরুটাও ভালো ছিল। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)।

তিনে নেমে ফিফটি করে আউট হয়েছেন মমিনুল হক। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গ চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। পরে নাজমুল হোসেন শান্ত নেমে ভালো করতে পারেননি। তিনি মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন।

পরে লিটন দাস ক্রিজে নেমে মুশফিককে যোগ্য সঙ্গ দেন। তাদের দুজনের দারুণ জুটিতে প্রথম দিন শেষে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/সকাল ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit