সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁইয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রতিপক্ষ, প্রস্তুতি, চাপ-সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেন তিনি। তার ভাষায়, ম্যাচটি শুধু ফুটবল নয়, দেশের আবেগ-উদ্দীপনারও প্রতিফলন।

জামাল বলেন, ‘এটা অনেক ইমোশনাল, হাই ভোল্টেজ ম্যাচ। এর পর জাতীয় দলের দীর্ঘ বিরতি। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, সেটা শুধু আমাদের নয়, সমর্থক ও পুরো দেশের জন্যই ইতিবাচক হবে।’
ভারতকে সর্বশেষ হারানোর পর কেটে গেছে ২২ বছর। এবার সেই দীর্ঘ অপেক্ষার ইতি টানতে চান জামাল ভূঁইয়া। বর্তমান দলকেই তিনি বাংলাদেশের সেরা স্কোয়াড বলে মনে করেন। ‘আমরা যে অবস্থায় আছি, এটা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল। অবশ্যই আমাদের বড় সুযোগ আছে।
’—বললেন জামাল।
ভারত ম্যাচ ঘিরে আলাদা উত্তেজনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কাল অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। এটা স্বাভাবিক। তবে আমি এটাকে সাধারণ ম্যাচ হিসেবেই নেব। কিন্তু এর তাৎপর্য আমি জানি।
সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত ফর্মে থাকা হামজাকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক। ছয় ম্যাচে চার গোল করা ফরোয়ার্ডকে দলের বড় সম্পদ বলছেন তিনি। েহামজার সেই আলোচিত বাইসাইকেল গোল নিয়েও কথা বলেন জামাল, ‘হামজাকে অ্যাসিস্ট করতে পেরে আমি সৌভাগ্যবান। বাইসাইকেল গোলটা বাংলাদেশের অন্যতম সেরা, হয়তো এক নম্বরেই রাখব।’
হামজার সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতার কথাও জানান তিনি। তিনি বলেন, ‘হামজার যখনই কোনো সমস্যা হয়, আমাকে টেক্সট বা কল করে। মাঠের বাইরেই আমাদের বোঝাপড়া তৈরি হয়েছে।’ভারত ম্যাচে সম্ভাব্য কৌশল নিয়ে জামাল বলেন, ‘আমাদের ডিফেন্সে কিছু সমস্যা আছে। তবে ভারত যদি অনেক ওপরে উঠে খেলে, আমরা সামনে স্পেস পাব। রাকিব সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়। ওকে ঠিকমতো ব্যবহার করতে পারলে সন্দেশ বা রাহুল—যেই থাকুক, ডিফেন্স ভাঙা সম্ভব।’
এই ম্যাচে চাপের প্রসঙ্গে জামাল জানান এক মজার অভিজ্ঞতা। সকালে লিফটে দেখা হয় বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সঙ্গে,
‘উনিও জিজ্ঞেস করলেন, চাপ আছে কি না। আমি বললাম, চাপ তো থাকবেই। সামলানোই আমার কাজ। উনিও বললেন তিনি স্টেডিয়ামে থাকবেন। শুধু সমর্থক নয়, দেশের অন্যান্য খেলাধুলার মানুষও এই ম্যাচ নিয়ে উত্তেজিত।’
হামজার পারফরম্যান্স দলের আক্রমণধর্মী ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন অধিনায়ক। ‘হামজাকে সামনে বা পেছনে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে। সে আসার পর থেকে আমরা প্রতি ম্যাচেই গোল করছি-এটা দলের জন্য দারুণ ইতিবাচক।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit