মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের অবস্থান কর্মসূচী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কথিত লকডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে কয়েক’শ মোটরসাইকেলে যোগে শোডাউন করেন তারা।

সোমবার সকালে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন। শোডাউনটি নরসিংহপুর থেকে শুরু করে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক হয়ে নয়ারহাট ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাইল বাসস্ট্যান্ডে এসে অবস্থান নেন তারা।

এসময় তারা বলেন, বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে স্বৈরাচার হাসিনা। অনলাইনে অবৈধ কর্মসূচি দিয়ে সাধারণ মানুষদের হয়রানী ও ভোগান্তির সৃষ্টি করছে। আমরা প্রত্যাশা করবো স্বৈরাচার শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল।

এতে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহব্বায়ক বদরুল আলম সুমন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক সদস্য জাকির হোসেন পাঠান ও কামরুল হাসান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম পলান ও তুহিন মন্ডল সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit