শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

রাঙামাটিতে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যারাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মাত্র ১৫ দিন আগে তিনি অবসরে গিয়েছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে বাঙ্গালহালিয়া বাজারের কালী মন্দির সংলগ্ন নিজ বাসার দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন রেখা চৌধুরী। কোনো একসময় তিনি দুর্ঘটনাবশত দ্বিতীয় তলা থেকে প্রথম তলার ছাদে পড়ে যান। যেহেতু তিনি একা ছিলেন, তাই ঘটনাটি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেননি।

পরে রাত ৯টার দিকে তার ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথে প্রথম তলায় উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি চাচাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।রেখা চৌধুরীর স্বামী মৃত দীলিপ চৌধুরী ছিলেন এলাকার পরিচিত ও সম্মানিত ব্যক্তি। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৫,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit