রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

রেললাইনের স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

নিউজ ডেক্স : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের উপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের উপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন।বুধবার (১২ নভেম্বর) ভোরে কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে জানায় ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ।

স্থানীয়রা জানান, অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু সেটা হয়নি। ট্রেনের ধাক্কায় স্লিপার সরে যায়। পরে স্থানীয়রা সেটা রেললাইন থেকে সরিয়ে ফেলে। এ ধরনের নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে স্টেশন মাস্টার পলাশ দাস বলেন, আমি জানতাম না এমন ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের মাধ্যমে জানলাম। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বিষয়টি খুবই দুঃখজনক। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি।

 

কুইক নিউজ / মোহন / ১২নভেম্বর ২০২৫ / সন্ধা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit