শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে ‌‘সরিয়ে’ দিলেন ট্রাম্প আরও কমল স্বর্ণের দাম

জাতীয় দলে ফিরতে নেইমারের কি করতে হবে জানালেন আনচেলত্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : নেইমার আগেই জানিয়েছেন, আগামী বছরে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে চান তিনি। যার কারণে পরিশ্রমও করে যাচ্ছেন ৩৩ বছর বয়সি এই তারকা। তবে ইনজুরি ও ফিটনেসজনিত কারণে দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলে জায়গা হচ্ছে না তার।

তবে সকলেই জানে, দলে নেইমার থাকলে ব্রাজিল দল যেকোনো খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারে। তবে বিশ্বকাপে ইনজুরি জর্জরিত নেইমারকে চাইবেন না আনচেলত্তিও। কিন্তু দলে জায়গা পেতে কি করতে হবে সেটাও জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।

আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, এখন ওর খেলা উচিত ডান-বাঁ প্রান্তে নয়, বরং কেন্দ্রে। কারণ, আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয়, রক্ষণেও সাহায্য করতে হয়। মাঝখানে খেললে সেই চাপটা অনেক কমে যায়। আর গোলপোস্টের কাছাকাছি থাকলে প্রতিভাবান খেলোয়াড়ের সামনে গোল করার সুযোগও বেড়ে যায়। তাই ‘‘ফলস নাইন’’ হতে পারে নেইমারের জন্য আদর্শ পজিশন।’

আসন্ন প্রীতি ম্যাচে নেইমার ব্রাজিল দলে ডাক না পেলেও আনচেলত্তির কথাতে মনে হচ্ছে, তিনি চান নেইমার বিশ্বকাপ দলে থাকুক। তাই এখন নেইমারের সেরা পজিশনটা বলে দিয়েছেন তিনি। আগামী ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং ১৮ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।     

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit