শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

এআই মানুষের আবেগ ও অনুভূতি কখনোই নিতে পারবে না: দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনই এখন সাফল্যের নতুন শিখরে। ইন্ডাস্ট্রিতে পা রেখেই একসময় যিনি উচ্চারণ নিয়ে তীব্র ঠাট্টার শিকার হয়েছিলেন, সেই তিনি এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। এখন অভিনেত্রী ৫০০ কোটি রুপি সম্পত্তির মালিক। সম্প্রতি এক অভাবনীয় উদ্যোগে মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআই নিয়েও নিজের ভাবনা স্পষ্ট করেছেন অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন বলেন, আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনোই নিতে পারবে না, তা হলো—মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে, যা শুধু মানুষের।

শুরুর দিকের সেই কঠিন সময়ের কথা তুলে ধরে দীপিকা বলেন, এ মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল, যখন বলিউডে আমার সদ্য পথচলা শুরু, তখন আমার কণ্ঠস্বর আমার উচ্চারণ নিয়ে তুমুল ঠাট্টা করা হতো।

অভিনেত্রী বলেন, এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে, যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।

তিনি বলেন, নিজের অভিনয় দক্ষতা ও দৃঢ়তার জোরে আজ বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছি। পরিশ্রমিকের প্রতিদান হিসাবে অভিনেতাদের সমপরিমাণ অর্থগ্রহণ করছি। এ ছাড়া ইন্ডাস্ট্রিতে সবার জন্য সমান সুযোগ-সুবিধার দাবিতেও সবসময় সোচ্চার তিনি।

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit