বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

‘সোলজার’ লুকে জনসম্মুখে শাকিব খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব। কালো পোশাক এবং আর কালো সানগ্লানে তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়।

এরপর হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন শাকিব খান।
সাকিব ফাহাদ পরিচালিত  ‘সোলজার’সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।  শাকিব-তিশা ছাড়াও এ সিনেমায়  অভিনয়ে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমনকে।
 
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন শাকিব। আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমা। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit