বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

রাঙামাটিতে বিস্কুটের কার্টুনে পাচারের সময় সিগারেটভর্তি অটোরিক্সাসহ আটক-১

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৯ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি থেকে অভিনব কায়দায় বিস্কুটের কার্টুনে প্যাকেটজাত করে পাচাঁরের সময় বিদেশী সিগারেটসহ অটোরিক্সা আটক করেছে নিরাপত্তাবাহিনী। শনিবার সকাল ১০ টার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া আর্মি ক্যাম্পের চেকপোষ্টে এসময় সিগারেট ভর্তি অটোরিক্সাটি আটক করেন কর্তব্যরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা।এসময় ৫৬৯ কার্টুন অবৈধ বিদেশী সিগারেট ও ১৬ কার্টুন বেকারি বিস্কুট ভর্তি কার্টুন পাওয়া যায়। এসময় অটোরিক্সার চালক রোকন উদ্দিন(৪০)কেও আটক করা হয়।
 
জব্দকৃত অবৈধ বিদেশী সিগারেট, অটোরিক্সাসহ চালক রোকনকে সংশ্লিষ্ট্য কাউখালী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র।কাউখালী থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।এদিকে,অবৈধ বিদেশী সিগারেট ভর্তি অটোরিক্সাটির চালক রোকন জানিয়েছেন, রিজার্ভ বাজারের মঞ্জু নামের একজন বিস্কুটের কার্টুন উল্লেখ করে রানীরহাটে পৌছানোর জন্য শনিবার ভোরে বনরূপার ফরেষ্টকলোনীর মুখ থেকে তার অটোরিক্সায় কার্টুনের ছদ্মাবরনে এসব অবৈধ জিনিসপত্র তুলে দেয়।
 
এই ঘটনার সাথে জনৈক বেকারি মালিক তারেক নামের আরো একজনও জড়িত রয়েছে বলে জানাগেছে। পরিচিত হওয়ায় বিশ্বাস করে তিনি (অটো চালক) এসব বিস্কুট ভর্তি কার্টুন ভাড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।এদিকে রিজার্ভ বাজারের ইদ্রিস মার্কেটের মালিক ও ব্যবসায়ি সংশ্লিষ্ট্য মঞ্জুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অটোরিক্সা চালক রোকনের অভিযোগ অস্বীকার করেছেন।
সংশ্লিষ্ট্য একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে, বেকারির বিস্কুটের কার্টুনের ছদ্মাবরনে শনিবার ভোরে দুইটি অটোরিক্সায় অবৈধ ভারতীয় সিগারেট ভর্তিকরে রানীর হাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তাদের সামনে ও পেছনে দুইটি মোটর সাইকেলযোগে এগুলো পাহারায় নিয়োজিক ছিলো।একটি অটোরিক্সা ও মোটর সাইকেল আরোহী পার হয়ে চট্টগ্রাম অভিমুখে চলে যেতে সক্ষম হলেও আরেকটি অটোরিক্সা চেকপোষ্টে ধরা পরে। এসময় পেছনে থাকা মোটর সাইকেল আরোহী রাঙামাটিতে ফেরৎ চলে আসে। এই সিগারেট পাঁচারের সাথে রিজার্ভ বাজারের অন্তত চারজন জড়িত আছে বলে বিশ্বস্থ সূত্রটি প্রতিবেদককে নিশ্চিত করেছে।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit