বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবুধাবিতে টাইগারদের তীব্র চ্যালেঞ্জে বিচলিত নন সিমন্স খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২

রাঙামাটির লংগদু’য় সেনা অভিযানে বস্তাবর্তি গাঁজা জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির লংগদু (তেজস্বী)  সেনাজোনের সফল অভিযানে লংগদু  উপজেলার ঝর্না টিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল লংগদু-বাইট্টাপাড়া রুটে বিশেষ অভিযান পরিচালনা করে, শনিবার আনুমানিক সকাল ০৭ টার সময় টহল দলের একটি গ্রুপ পশ্চিম বাইট্টাপাড়া বরাদম রোডে গোপনে অবস্থান করে।  অপর গ্রুপটি কাঠালতলা এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারী দল মালামাল নিয়ে বরাদম রোটে যাওয়ার কথা থাকলেও চোরাকারবারী দল সেনাবাহিনীর গমনাগমন টের পেয়ে রাস্তা বদল করে ঝর্ণাটিলা বাইট্রাপাড়া রোডে আসতে থাকে। 
আনুমানিক ৭টা ৫০ মিনিটের সময় ঝর্নাটিলা এলাকায় একজন বস্তাভর্তি মালামাল নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ একটি মোটরসাইকেল এসে তার কাছে দাড়ায়। তাদের গতিবিধী সন্দেহ জনক মনে হলে টহল দলকর্তৃক জিঙ্গাসাবাদের জন্য থামতে বললে বস্তা রেখে চলন্ত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনা টহলদলের কমান্ডারের নেতৃত্বে ফেলে যাওয়া বস্তাবন্দী অবৈধ মালামাল উদ্ধার করেন।যেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা)  উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত মাদকদ্রব্য লংগদু ও বাইট্টাপাড়া  এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়াও সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত উক্ত গাঁজা লংগদু থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী। 

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৫,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit