শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

রাঙামাটিতে বৃদ্ধকে গলাটিপে হত্যা মামলায় ঘাতকের যাবজ্জীবন সাজা

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিকে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যা মামলায় অভিযুক্ত মূল আসামী জমর কান্তি চাকমাকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক এর আদালত বুধবার দুপুরে এই রায় দেন। রায়ে আদালত আসামীকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। রাঙামাটি জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

 আদালত সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বিগত ২০২০ সালের ২৮ শে ফেব্রুয়ারী বিকেলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন সাক্রাছড়ি গ্রামের ধুপশীল তিনকুনিয়া ফরেষ্ট অফিস এলাকায় স্থানীয় বাসিন্দা চিগোন কালা চাকমার সন্তান জমর কান্তি চাকমা ওরফে মেরাইয়া নামের এক যুবক সামান্য কথা কাটাকাটির জের ধরে ৮৬ বছর বয়সী বৃদ্ধ আব্দুর শুক্কুরকে পা চেপে ধরে গলাটিপে হত্যা করে। এই ঘটনার পরের দিন ২৯শে ফেব্রুয়ারী তারিখে জমর কান্তি চাকমাকে আসামী করে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়।

 
উক্ত মামলায় মেডিকেল রিপোর্টসহ সকল সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দীর্ঘ প্রায় ৫ বছর পর আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে আসামীর উপস্থিতিতে দন্ড বিধি ৩০২ ধারায় আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক।

 
এরআগে এই মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো: জাহাঙ্গীর আলম কর্তৃক প্রদত্ত চার্জশীটে তিনি উল্লেখ করেন, অত্র মামলার সার্বিক তদন্তে সাক্ষীদের জবানবন্দী সাক্ষ্য-প্রমাণ ও ফরেনসিক মেডিকেল এর ডাক্তার কর্তৃক প্রদত্ত ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনায় ঘটনার পারিপার্শ্বিকতায় ও সার্বিক তদন্তে, অত্র মামলার এজাহারনামীয় আসামী জমর কান্তি চাকমা @ মেরাইয়া কর্তৃক ঘটনার বর্নিত তারিখ ও সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিতভাবে ইচ্ছাকৃত ভিকটিম মৃত আব্দুর শুক্কুর’কে প্রকাশ্য দিবালোকে উপযুক্ত সাক্ষীদের সম্মুক্ষে আসামী তাহার দুই হাত দিয়ে গলা চেপে ধরে, দুই পায়ের হাটু বুকের উপর রেখে চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে। যাহা পরবর্তীতে আসামী ১৬৪ ধারার জবানবন্দীতে স্বীকার করেছে বলেও চার্জশীটে উল্লেখ করা হয়।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit