মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

গুরুতর অভিযোগের জবাবে কী বললেন জ্যোতি?

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : বেশ আফসোস নিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। জিতেছে এক ম্যাচে, তবে একটু এদিক ওদিক হলে জয়ের সংখ্যাটা তিনও হতে পারত। তবে এমন এক বিশ্বকাপ শেষে দেশে ফিরতে না ফিরতেই নারী ক্রিকেট নিয়ে তোলপাড়। তার কারণ জাতীয় দলের পেসার জাহানারা আলমের একটি সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ আনা হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে।

তবে এমন সব কথা দলে না থাকার কারণেই করেছেন জাহানারা, বিশ্বাস জ্যোতির। তিনি বলেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে, তখনই সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ- সব কিছু!’

তবে দলের প্রতি যারা আস্থা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জ্যোতি। তিনি বলেন, ‘শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’এর আগে বিসিবি এই অভিযোগের প্রেক্ষিতে এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি। বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit