শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

তরিকুল ইসলাম’র ৭ম মৃত্যু বার্ষিক উপলক্ষে শার্শা কৃষক দলের উদ্যেগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : বিএনপি’র সন্মানীত প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রি যশোর উন্নয়নের কারিগর তরিকুল ইসলাম’র ৭ম মৃত্যু বার্ষিক উপলক্ষে শার্শা উপজেলা কৃষক দলের উদ্যেগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসর নামাজের পর নাভারন আল জামিয়াতুল ইসলামিয়া বাহ্রুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় এ কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, কৃষকদল নেতা মোঃ বকুল হোসেন, শ্রমিকদল নেতা মোঃ নাজমুল হোসেন, কৃষকদল নেতা আসাদুল ইসলাম, সাইফুল ইসলাম,মোঃ ইফনুছ আলী, মোঃ জাফর হোসেন, জালাল উদ্দিন, ফারুক হোসেন, আলমগীর হোসেন, আব্দুল্লাহ, রুবেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নাভারন বাজার বড় মসজিদের খতিব ও ইমাম মুফতি আলহাজ্ব আব্দুস সামাদ কাশেমী।

বিএনপি’র সন্মানীত প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রি যশোর উন্নয়নের কারিগর তরিকুল ইসলাম’র ৭ম মৃত্যু বার্ষিক উপলক্ষে শার্শা উপজেলা কৃষক দলের উদ্যেগে মাদ্রাসার ছাত্ররা কুরআন খতম করেন। এর পর দোয়া অনুষ্ঠান শেষে মাদ্রাসার ছাত্র ও এতিমদের মাঝে তাবারক বিতরন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit