স্পোর্টস ডেস্ক : রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন জাতীয় দলে খেলা জিতেশ শর্মা। সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন নামান ধীর। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিসিআই।
অধিনায়কত্ব পাওয়া জিতেশ এই মুহূর্তে ভারতের জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে আছেন। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ পেয়ে ১৩ বলে ২২ রানে অপরাজিত ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। ভারত ম্যাচটায় ৫ উইকেটে জয় পায়।
ই দলে জায়গা পেয়েছেন সবশেষ আইপিএলে নজর কাড়া প্রিয়াংশ আরিয়া এবং বৈভব সূর্যবংশী। ১৫ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে পাঁচজনকে রাখা হয়েছে। টুর্নামেন্টে ভারত ‘বি’ গ্রুপে পাকিস্তান ‘এ’ দল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে।
রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতের স্কোয়াড: প্রিয়াংশ আরিয়া, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধিরা, নামান ধীর (সহঅধিনায়ক), সুরিয়াংশ শেজ, জিতেশ শর্মা (অধিনায়ক/উইকেটকিপার), রমন্দীপ সিং, হার্শ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, বিজয় কুমার বৈশাখ, যুধবীর সিং চরক , অভিষেক পোরেল (উইকেটকিপার) ও সুয়াশ শর্মা। স্ট্যান্ডবাই: গুরনূর সিং ব্রার, কুমার কুশাগ্র, তানুশ কোতিয়ান, সমীর রিজভী এবং শেখ রাশেদ।
কিউএনবি/খোরশেদ/০৪ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:২১