মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘আইসিসির সঙ্গে আলোচনা করে ঈদের পর সিদ্ধান্ত’ ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর পার্লামেন্ট বসল মিয়ানমারে যেসব এলাকায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ॥ শরীয়তপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্তে ৩ আইনজীবীর প্রতিবাদ দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক অবসরে গেলেন আর্জেন্টিনাকে ২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে তোলার নায়ক ট্রাম্পের হরমুজ প্রণালি খুলে দেওয়ার স্বপ্ন কতটা পূরণ হবে?

ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪২ Time View

বিনোদন ডেস্ক : অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। পাশাপাশি তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। সাধারণত এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর অবস্থার উন্নতি অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয়।’

চিকিৎসক সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাথা ব্যথা ও খিঁচুনি শুরু হলে হাসান মাসুদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়।

দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন হাসান মাসুদ। পরে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়।

এই অভিনেতার বেশ কিছু নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’,‘ট্যাক্সি ড্রাইভার’,‘এফডিসি’,‘বউ’,‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’,‘রঙের দুনিয়া’,‘আমাদের সংসার’,‘গণি সাহেবের শেষ কিছুদিন’,‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

হাসান মাসুদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী শিল্পী ও ভক্তরা।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit