শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের সঙ্গে মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৬ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির দাবিতে জেলে ও ব্যবসায়ীরা ড্রেজিং কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে হ্রদে ড্রেজিং না হওয়ায় নাব্যতা কমে গেছে, ফলে সারা বছর পর্যাপ্ত মাছ পাওয়া যায় না। মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে জেলেদের দেওয়া ২০ কেজি চালের বরাদ্দ বাড়িয়ে ৪০ কেজি করার দাবি জানান তারা। পাশাপাশি মাছ ল্যান্ডিংয়ের সময় ও ব্যবস্থাপনা ঘাটতির কারণে মাছের গুণগত মান নষ্ট হয়ে দাম কমে যাওয়ার অভিযোগও তোলেন ব্যবসায়ীরা।

সভায় উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, “১৯৫০ সালের মৎস্য আইন সংশোধনের পরও সারা দেশে মেইট সাইজের জাল ব্যবহারের নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না। নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে নিষিদ্ধ জালগুলো সত্যিকার অর্থে নিষিদ্ধ করতে হবে।”এ সময় তিনি আরও বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন— সেটি পরিকল্পনামাফিকভাবেই হবে।”মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit