বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত শুরুর পরই পথ হারায় নিগার সুলতানা জ্যোতির দল। একাধিক ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে টাইগ্রেসরা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।

নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে এক ম্যাচ জেতার সুবাদে বাংলাদেশ দল পাবে ৪১.৫৬ লাখ টাকা। এর সঙ্গে অংশগ্রহণকারী দল হিসেবে তারা পাচ্ছে ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ, অংশগ্রহণ ও এক ম্যাচ জয়ের কারণে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল মোট ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছে।

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে থাকছে সর্বোচ্চ প্রাইজমানি। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। আগামী ২ নভেম্বরের ফাইনালের বিজয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়েও ২ কোটি ২৯ লাখ টাকা বেশি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit