মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়তে হবে : লিটন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে এক ম্যাচ আগেই ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দিনের পর দিন ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। সিরিজের হারের কারণ হিসেবে তাই ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন লিটন দাস। 

ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন জাকের আলি অনিক থেকে শুরু করে শামীম পাটোয়ারী ও তাওহীদ হৃদয়রা। 

দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হারের পর অধিনায়ক লিটন দাস বলেন, হ্যাঁ, অবশ্যই। গত কয়েক সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, তারা নিজের কাজটা ভালোভাবে করলেও আমরা জিততে পারিনি।

পরে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে অধিনায়ক বলেন, চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রান খুব বড় কিছু নয়। আমরা যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়ে গেছি। যদি শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যভাবে শেষ হতে পারত।

তিনি বলেন, সমস্যা হচ্ছে, ব্যাটাররা ক্রিজে সেট হলেই আউট হয়ে যাচ্ছে। আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাকেও ১২-১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৫,/সকাল ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit