বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দীর্ঘদিন শিক্ষা সেবায় অবদান রাখা ১৪ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।জানা যায়, গত দুই বছরে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ২২ জন সহকারী ও প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১৪ জন শিক্ষককে অনুষ্ঠানে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি একরামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, শিল্পপতি মফিজ উদ্দিনসহ শিক্ষক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এই অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৬,/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit