রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে একটি বহুতল বাণিজ্যিক ভবনের ৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। 

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৫-৬ জনকে ছাদে আছেন। তাদের ফায়ার সার্ভিসের টিটিএলের মাধ্যমে উদ্ধার করে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit