বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবুধাবিতে টাইগারদের তীব্র চ্যালেঞ্জে বিচলিত নন সিমন্স খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন, উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো.রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।  রোববার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া। এর আগে, শনিবার রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামেন শমসের সাহা। ওই সময় তিনি পায়ে হেটে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় চৌমুহী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীগ্রামী একটি মোটরসাইকেল নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের গুরুত্বর আহত হয়।  তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন পক্ষই এখনো কোন অভিযোগ করেনি। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  
 

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৫,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit