বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ পুরুষ ফুটবলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে। প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। আর বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল, ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইয়ে। এক যুগ পর আবারও বাংলাদেশ-থাইল্যান্ডের মুখোমুখি দেখা হতে যাচ্ছে।

২০১৩ সালে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এক যুগ আগে থাইল্যান্ডের বিপক্ষে খেলা কেউই নেই বাংলাদেশ দলে। সেই ম্যাচে খেলা সাবিনা খাতুনকে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ডাকেননি। এক যুগের ব্যবধানে বাংলাদেশ দলের অনেক পার্থক্য। এখন বাংলাদেশ নারী এশিয়া কাপ খেলতে যাওয়া দলের একটি। 

নারীদের ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ড। তারা ৫৩তম আর বাংলাদেশের অবস্থান ১০৪। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকাল ৪টায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ঋতুপর্ণা-আফিদারা। সাড়ে তিন মাস পর আবারও বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক ম্যাচে ফিরছে। একইসঙ্গে এই ম্যাচ দিয়ে ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিও শুরু হবে বাংলাদেশ নারী দলের। 

dhakapost

বাংলাদেশ দলের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমা বাফুফের দেওয়া ভিডিও বার্তায় বলেছেন, ‘ম্যাচের জন্য প্রস্তুত। আমি নিজের সেরাটা দিয়ে খেলতে চাই। অবশ্যই জিততে চাই। সবারই লক্ষ্য এক।’ গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘ব্যাংককে চেষ্টা করছি আমাদের দুর্বল এবং প্রতিপক্ষের শক্তির দিক নিয়ে কাজ করতে। আমরা যারা কোচিং স্টাফে আছি, মেয়েদের সাহায্য করার চেষ্টা করছি। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে ইনফরমেশন দেওয়ার দরকার, সেটা দিচ্ছি। চেষ্টা করছি তাদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে।’প্রথম প্রীতি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও থাইল্যান্ডের মেয়েরা। এরপর দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ২৭ অক্টোবর।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit